রাবিতে বায়োইনফরমেটিক্স বিষয়ে প্রশিক্ষণ শুরু


প্রকাশিত: ০৯:৩০ এএম, ০২ জুন ২০১৫

রাজশাহী বিশ্ববিদ্যালয় পরিসংখ্যান বিভাগে বায়োইনফরমেটিক্স বিষয়ে তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু হয়েছে। মঙ্গলবার সকাল ৯ টায় পরিসংখ্যান বিভাগের সেমিনার কক্ষে ‘আর-প্যাকেজ/সফটওয়্যার ডেভেলপমেন্ট অব বায়োইনফরমেটিক্স রিসার্চ গ্রুপ’ শীর্ষক এই প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর মুহম্মদ মিজানউদ্দিন।

বিভাগীয় সভাপতি প্রফেসর মো. রিপতার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য প্রফেসর চৌধুরী সারওয়ার জাহান, বিজ্ঞান অনুষদের অধিকর্তা প্রফেসর মো. হাবিবুর রহমান।

উদ্বোধনী বক্তব্যে উপাচার্য প্রফেসর মুহম্মদ মিজানউদ্দিন বলেন, বিশ্ববিদ্যালয়ে অতীতের তুলনায় ভৌত অবকাঠামো অনেক উন্নত হয়েছে। এখন গুণগত মান ও উদ্ভাবনী ক্ষমতা নিশ্চিত করা অত্যাবশক। এই প্রশিক্ষণ সম্পন্ন হলে শিক্ষক ও শিক্ষার্থী এবং গবেষকদের গবেষণা দক্ষতা বিশেষ করে আহরিত তথ্য-উপাত্ত, বিচার-বিশ্লেষণ ও যথাযথভাবে উপস্থাপন আরো পদ্ধতিগত ও বিজ্ঞানসম্মত হবে।

তিন দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মসূচিতে ৬০ জন শিক্ষক, শিক্ষার্থী ও গবেষক অংশ নিচ্ছেন। পরিসংখ্যান বিভাগে বাস্তবায়নাধীন বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের উচ্চ শিক্ষার মানোন্নয়ন প্রকল্পের আওতায় এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হচ্ছে।

এসএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।