ইবির অধীনে ফাজিল পরীক্ষা রোববার শুরু
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) অধীনে ফাজিল (ডিগ্রি) পরীক্ষা আগামী ১৪ জুন রোববার থেকে শুরু হচ্ছে। পরীক্ষা চলবে আগামী ১৯ আগস্ট পর্যন্ত।
বিশ্ববিদ্যালয়ের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মো. আরিফ মোল্লা জানান, বিশ্ববিদ্যালযের অধীনে দেশের ১২৭৭টি মাদরাসার ফাজিল (ডিগ্রি) পরীক্ষা আগামী ১৪ জুন থেকে শুরু হবে। ফাজিল (ডিগ্রি) প্রথম পর্ব (২০১৩-১৪) ও তৃতীয় পর্বের (২০১১-১২) পরীক্ষা আগামী ১৪ জুন এবং দ্বিতীয় পর্বের (২০১২-১৩) পরীক্ষা আগামী ১৬ জুন শুরু হবে।
ইতোমধ্যে রেজিস্ট্রেশনকৃত সকল শিক্ষার্থীর প্রবেশপত্র অনলাইনে আপলোড করা হয়েছে। সকাল ১০ থেকে দুপুর ১টা পর্যন্ত নিজ নিজ পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। এছাড়া এ সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.iu.ac.bd) জানা যাবে।
এআরএ/এমএস