আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল

উত্তেজনার পর যৌথ চ্যাম্পিয়ন চবি-জাতীয় বিশ্ববিদ্যালয়

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
প্রকাশিত: ০৮:৪২ পিএম, ১৭ মে ২০২৬

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল ফাইনাল টুর্নামেন্টে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও জাতীয় বিশ্ববিদ্যালয়কে যৌথভাবে চ্যাম্পিয়ন ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

রোববার (১৭ মে) বিকালে কেন্দ্রীয় খেলার মাঠে এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।

জানা যায়, ফুটবল ম্যাচ চলাকালে রেফারির সিদ্ধান্ত নিয়ে শেষ পর্যায়ে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়। এসময় রেফারিকে আক্রমণ করার অভিযোগ উঠেছে। এর আগে বিরতির আগে ১-০ গোলে এগিয়ে থাকে জাতীয় বিশ্ববিদ্যালয়। তারপর উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হলে উভয় দলকে যৌথভাবে বিজয়ী ঘোষণা করে কর্তৃপক্ষ।

উত্তেজনার পর যৌথ চ্যাম্পিয়ান চবি-জাতীয় বিশ্ববিদ্যালয়

এসময় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন বলেন, আজ আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল ফাইনাল টুর্নামেন্টে শেষ পর্যায়ে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়। এরপর সাংগঠনিক কমিটি ও দুই বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের নিয়ে একটি মিটিং হয়। কমিটির সিদ্ধান্ত অনুযায়ী খেলার নিয়ামাবলির ১২ ধারা অনুযায়ী অসমাপ্ত খেলার দুই দলকেই বিজয়ী ঘোষণা করা হয়েছে।

এমএন/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।