গণশিল্পীর উপর হামলা : রাবিতে অবস্থান কর্মসূচি


প্রকাশিত: ০৯:৫১ এএম, ১৩ জুন ২০১৫

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) গণশিল্পী সংস্থার সদস্য ও কেন্দ্রীয় সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি বাসুদেব রায়ের উপর ছাত্রলীগ কর্মী সজীব ও তার সহযোগী কর্তৃক হামলার প্রতিবাদে মানবমূর্তি তৈরি ও অবস্থান কর্মসূচি পালন করেছে রাবি কেন্দ্রীয় সাংস্কৃতিক জোট। শনিবার সকাল ১০ টা থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জায়গায় তারা এ কর্মসূচি পালন করে।

সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক কণিকা গোপের নেতৃত্বে এসময় সাংস্কৃতিক জোটের কর্মীরা মানবমূর্তি তৈরি করে তাদের প্রতিবাদ জানান। তারা বিশ্ববিদ্যালয়ের চতুর্থ বিজ্ঞান ভবনের সমানে, টুকিটাকি চত্বর, সৈয়দ ইসমাঈল হোসেন সিরাজী ভবনের সামনে, শহীদুল্লাহ কলাভবনের সামনে ও কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে মানবমূর্তি তৈরি ও অবস্থান কর্মসূচি পালন করে।

এসময় বক্তারা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কাছে সজীব ও তার সহযোগীদের ছাত্রত্ব বাতিল করা এবং সরকারের কাছে এদের গ্রেফতারের দাবি জানান।

উল্লেখ্য,মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে বিশ্ববিদ্যালয়ের স্টেডিয়াম মার্কেটের সিলসিলা রেস্টুরেন্টের সামনে বাসুদেবকে পিটিয়ে আহত করেছেন বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সজীবসহ তার সহযোগীরা।

রাশেদ রিন্টু/এসকেডি/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।