ড. মোহাম্মদ মনিরুজ্জামান স্মারক বক্তৃতা রোববার


প্রকাশিত: ১২:৩৭ পিএম, ১৩ জুন ২০১৫

‘কবি-অধ্যাপক ড. মোহাম্মদ মনিরুজ্জামান স্মারক বক্তৃতা ২০১৫’ রোববার বেলা ১১টায় অনুষ্ঠিত হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের সেমিনার কক্ষে এ বক্তৃতা অনুষ্ঠিত হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. কামালউদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠেয় স্মারক বক্তৃতায় ‘উপন্যাস পড়া’ শীর্ষক বক্তৃতা প্রদান করবেন ভারতের বিশিষ্ট কথাসাহিত্যিক দেবেশ রায়। শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

একে/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।