রাবি অফিসার সমিতির কর্মবিরতি পালন


প্রকাশিত: ০১:৩৭ পিএম, ২৭ জুন ২০১৫

রমজান উপলক্ষে অফিস সময় কমানোর দাবিতে কর্মবিরতি পালন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) অফিসার-কর্মকর্তা-কর্মচারী ঐক্য পরিষদ। শনিবার দুপুর ২টা থেকে ৩টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে পরিষদটি এ কর্মবিরতি পালন করেন।

কর্মবিরতি কর্মসূচি থেকে জানানো হয়, বাংলাদেশের প্রতিটি বিশ্ববিদ্যালয়ে পবিত্র মাহে রমজান উপলক্ষে বিশ্ববিদ্যালয় কর্মকর্তা-কর্মচারীদের এক ঘণ্টা সময় কমানো হলেও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সময় কমানো হয়নি। রমজানের আগে অফিস সময় ৮টা থেকে ২টা পর্যন্ত ছিল। বর্তমানে এক ঘণ্টা বাড়িয়ে ৩টা করা হয়েছে। কর্মকর্তা-কর্মচারীরা সকাল ৯টা থেকে ২টা পর্যন্ত অফিস করার সময় তীব্র দাবি জানান। এছাড়াও বিশ্ববিদ্যালয়ে চুক্তিভিত্তিক রেজিস্টারকে বাদ দিয়ে স্থায়ী রেজিস্টার নিয়োগের জোর দাবি জানান তারা।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর চৌধুরী সারওয়ার জাহান বলেন, সরকারি নিয়মানুযায়ী সপ্তাহে ৪০ ঘণ্টা কাজ করার কথা। সেখানে আমরা ৩৬ ঘণ্টা কাজ করে থাকি। এরপরও রোজার দোহাই দিয়ে অফিসার কর্মকর্তা কর্মচারী ঐক্য পরিষদ কাজের সময় কমানের যে দাবি জানিয়েছে তা অযৌক্তিক। আমি তাদেরকে অবিলম্বে চলমান আন্দোলন বন্ধ করে কাজে ফেরার আহ্বান করেছি।

এসএস/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।