সার্ন এর সহযোগী সদস্য হলো ঢাবি


প্রকাশিত: ০১:৪৬ পিএম, ২৭ জুন ২০১৫

ইউরোপিয়ান অর্গানাইজেশন ফর নিউক্লিয়ার রিসার্চ এর সহযোগী সদস্য হলো ঢাকা বিশ্ববিদ্যালয়। শুক্রবার সার্ন-এর (এএলআইসিই) বোর্ড সভায় ঢাবিকে সহযোগী সদস্য হিসাবে অন্তর্ভুক্ত করা হয়েছে। শনিবার দুপুরে ঢাবির ২০১৫ সালের বার্ষিক অধিবেশনের সাভাপতির বক্তব্যে এ কথা জানান ঢাবি উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক।

উপাচার্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমকে আধুনিক, যুগোপযোগী ও গতিশীল করতে গৃহীত নানা পদক্ষেপ তুলে ধরে বলেন, ইতোমধ্যেই নতুন নতুন বিভাগ ও কোর্স চালু করা হয়েছে। বিভিন্ন ল্যাব ও  গবেষণা কেন্দ্র প্রতিষ্ঠা করা হয়েছে। ইউরোপিয়ান অর্গানাইজেশন ফর নিউক্লিয়ার রিসার্চসহ বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও গবেষণা সংস্থার সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যৌথ গবেষণা কার্যক্রম পরিচালিত হচ্ছে।

এর ধারাবাহিকতায় ২৬ জুন সার্ন-এর (এএলআইসিই) বোর্ড সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়কে সহযোগী সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। এতে আমাদের তাত্ত্বিক পদার্থবিজ্ঞান গবেষণাসহ সার্বিক শিক্ষা ও গবেষণা কার্যক্রম আরও গতিশীলতা অর্জন করবে বলে তিনি উল্লেখ করেন।

এমএইচ/এসএইচএস/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।