রাবির ১০ম সমাবর্তনে কোন অনুষদের কতজন?

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক রাবি
প্রকাশিত: ০৪:৪১ পিএম, ২৬ সেপ্টেম্বর ২০১৮

আগামী ২৯ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ১০ম সমাবর্তনে মোট ৬ হাজার ৯ জন শিক্ষার্থী নিবন্ধন করেছেন। কলা অনুষদ থেকে সর্বোচ্চ ১১৪১ জন শিক্ষার্থী এবার অংশ নিচ্ছেন।

অন্যদিকে বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, আইন অনুষদ থেকে ২২৫ জন, ব্যবসা শিক্ষা অনুষদ থেকে ৯৫১ জন, বিজ্ঞান অনুষদ থেকে মোট ৯১৬ জন শিক্ষার্থী, সামাজিক বিজ্ঞান অনুষদ থেকে ১০৩৬ জন, জীব ও ভূবিদ্যা অনুষদ থেকে ৫৬১ জন, কৃষি অনুষদ থেকে ৭৭ জন, প্রকৌশল অনুষদ থেকে ৩০১ জন, চারুকলা ৩০১ জন শিক্ষার্থী এবারের সমাবর্তনে অংশ নেবে।

এছাড়াও ইন্সটিটিউট অব বাংলাদেশ স্ট্যাডিজ থেকে পাঁচ জন, পরিবেশ বিজ্ঞান ইন্সটিটিউট থেকে আট জন শিক্ষার্থী, শিক্ষা ও গবেষণা ইন্সটিটিউট থেকে ৩ জন এবং আইইআর থেকে ৫৩৪ জন এবং আইক্যাক থেকে ১৪৫ জন অংশগ্রহণ করবেন।

এরই মধ্যে শিক্ষার্থীদের গাউন, ব্যাগ ও স্মরণিকা নিজ নিজ বিভাগে পৌঁছে গেছে। ২৯ সেপ্টেম্বর বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়টির স্টেডিয়ামে সমাবর্তন অনুষ্ঠিত হবে।

এমএএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।