জাবিতে ভর্তি পরীক্ষা শুরু আজ

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৯:২৮ এএম, ৩০ সেপ্টেম্বর ২০১৮

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষের স্নাতক শ্রেণিতে ভর্তি পরীক্ষা আজ রোববার থেকে শুরু হচ্ছে। আগামী ১০ অক্টোবর পর্যন্ত পরীক্ষা চলবে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, পরীক্ষার প্রথম দিনে গাণিতিক ও পদার্থবিষয়ক অনুষদভুক্ত ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ওই ইউনিটের অবশিষ্ট আবেদনকারীদের পরীক্ষা আগামীকাল সোমবার (১ অক্টোবর) অনুষ্ঠিত হবে। একই দিনে অনুষ্ঠিত হবে আইআইটিভুক্ত ‘এইচ’ ইউনিটের ভর্তি পরীক্ষা। ২ অক্টোবর জীববিজ্ঞান অনুষদভুক্ত ‘ডি’ ইউনিট, ৩ অক্টোবর ‘ডি’ ইউনিটের অবশিষ্ট আবেদনকারী এবং বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটভুক্ত ‘আই’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ৪ অক্টোবর সমাজবিজ্ঞান অনুষদভুক্ত ‘বি’ ইউনিট, ৮ অক্টোবর কলা ও মানবিকী অনুষদভুক্ত ‘সি’ ইউনিট, ৯ অক্টোবর নাটক, নাট্যতত্ত্ব ও চারুকলাভুক্ত ‘সি-১’ ইউনিট ও আইন অনুষদভুক্ত ‘এফ’ ইউনিট এবং ১০ অক্টোবর ‘জি’ ইউনিট (আইবিএ-জে ইউ) ও বিজনেস স্টাডিজ অনুষদভুক্ত ‘ই’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।”

ভর্তি পরীক্ষার তথ্য ও বিস্তারিত সূচি www.ju-admission.org থেকে জানা যাবে।

এ বছর এক হাজার ৮৮৯টি আসন নির্ধারণ করা হয়েছে। এর বিপরীতে আবেদন করেছেন ৩ লাখ ৬ হাজার ২৫৮ ভর্তিচ্ছু।

এসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।