কোটাবিরোধী আন্দোলন

ফের ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ কুবি শিক্ষার্থীদের

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুমিল্লা
প্রকাশিত: ০৬:২৯ পিএম, ০৭ জুলাই ২০২৪
কোটা সংস্কারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশ ফের অবরোধ করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা

কোটা সংস্কারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশ আবারও অবরোধ করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীরা। এতে মহাসড়কের দুই পাশে তীব্র যানজট সৃষ্টি হয়েছে।

বোববার (৭ জুলাই) বিকেল ৪টার দিকে মহাসড়কের কুমিল্লা আদর্শ সদর উপজেলার কোটবাড়ী এলাকায় শিক্ষার্থীরা অবরোধ করেন।

ফের ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ কুবি শিক্ষার্থীদের

‘লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে’; ‘আমার সোনায় বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই’; ‘কোটা না মেধা, মেধা মেধা’; ‘শেখ হাসিনার বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই’; ‘বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই’; ‘জেগেছে রে জেগেছে, ছাত্রসমাজ জেগেছে’ ইত্যাদি স্লোগান দিচ্ছেন শিক্ষার্থীরা।

কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাড়াও কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজসহ জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কলেজ, জেলার বিভিন্ন প্রাইভেট বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভে অংশ নিয়েছেন। সারাদেশে ‘বাংলা ব্লকেড’ কর্মসূচির অংশ হিসেবে এ অবরোধে অংশ নেন তারা।

ফের ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ কুবি শিক্ষার্থীদের

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের শিক্ষার্থী আইউব হোসেন বলেন, ‘সারাদেশের ছাত্রসমাজের একটাই দাবি, কোটা প্রথা বাতিল হোক। কোটা প্রথা বাতিলের মাধ্যমে তারা চাকরির সুষম বণ্টন চান।

এর আগে বৃহস্পতিবার (৪ জুলাই) ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক তিন ঘণ্টা অবরোধ করে রাখেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। পরে জেলা প্রশাসকের কাছে চারদফা দাবি জানিয়ে অবরোধ তুলে নেন তারা।

জাহিদ পাটোয়ারী/এসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।