গাজীপুরের ৩ এলাকায় দুই দিন ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

উপজেলা প্রতিনিধি
উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি কালীগঞ্জ (গাজীপুর)
প্রকাশিত: ০২:০৪ পিএম, ২৬ নভেম্বর ২০২৫

জাতীয় গ্রিড লাইনের রক্ষণাবেক্ষণ কাজের কারণে গাজীপুরের কালীগঞ্জের কয়েকটি এলাকায় দুই দিন বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

বুধবার (২৬ নভেম্বর) দুপুরে গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর কালীগঞ্জ জোনাল অফিসে ডেপুটি জেনারেল ম্যানেজার মো. আক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, আগামী ২৭ নভেম্বর ও ২৯ নভেম্বর প্রতিদিন সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত রক্ষণাবেক্ষণ কাজ চলবে। এ সময়ে কালীগঞ্জ, সেভেন রিংস এবং জাংগালিয়া এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

তবে গ্রাহকদের সুবিধার কথা বিবেচনায় কালীগঞ্জ উপজেলা, কালীগঞ্জ থানা এলাকা এবং প্রোপার ফিডার বিকল্পভাবে সচল রাখা হবে বলে জানিয়েছে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ।

রক্ষণাবেক্ষণ কাজ নির্বিঘ্নে সম্পন্ন হওয়া এবং ভবিষ্যতে নিরবচ্ছিন্ন সেবা নিশ্চিতের স্বার্থে সাময়িক ভোগান্তির জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ। পাশাপাশি নির্ধারিত দুই দিনে সবার সহযোগিতা কামনা করেছে গাজীপুর পবিস-১ এর কালীগঞ্জ জোনাল অফিস।

আব্দুর রহমান আরমান/এনএইচআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।