পরিত্যক্ত মুরগির ঘরে মিললো ১৬ ককটেল

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি শরীয়তপুর
প্রকাশিত: ০৫:২৮ পিএম, ০১ ফেব্রুয়ারি ২০২৬
মুরগির ঘরে বালতিতে রাখা ছিল ককটেলগুলো

শরীয়তপুরের নড়িয়ায় একটি বাড়ির পরিত্যক্ত মুরগির ঘর থেকে ১৬টি ককটেল উদ্ধার করা হয়েছে।

রোববার (১ ফেব্রুয়ারি) সকালে উপজেলার জপসা ইউনিয়নের গৌড়াইল এলাকা থেকে ককটেলগুলো উদ্ধার করে যৌথবাহিনী।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গৌড়াইল এলাকার ইউনুস হাওলাদারের পুত্রবধূ নাজমা আক্তার সন্তান প্রসবের কারণে কয়েক মাস ধরে বাবার বাড়িতে অবস্থান করছিলেন। শুক্রবার (৩০ জানুয়ারি) তিনি বাবার বাড়ি থেকে শ্বশুরবাড়িতে ফিরে আসেন। শনিবার সকালে উঠান ঝাড়ু দেওয়া শেষে বাড়ির পাশের পরিত্যক্ত একটি মুরগির ঘর পরিষ্কার করছিলেন। এসময় সেখানে একটি বালতি দেখতে পান।

 পরিত্যক্ত মুরগির ঘরে মিললো ১৬ ককটেল

বালতিটি সরানোর সময় ভেতর থেকে একটি ককটেল নিচে পড়ে যায়। বিষয়টি তিনি তার শ্বশুর ইউনুস হাওলাদারকে জানালে তিনি বিষয়টি নড়িয়া থানায় অবহিত করেন। খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশের একটি দল এসে ১৬টি ককটেলগুলো উদ্ধার করে

নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহার মিয়া বলেন, ঘটনাস্থল থেকে মোট ১৬টি ককটেল উদ্ধার করা হয়েছে। ককটেলগুলো কে বা কারা সেখানে রেখে গেছে তা নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান।

বিধান মজুমদার অনি/এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।