শরীয়তপুরে অস্ত্র-ককটেলসহ বোমা তৈরির কারিগর আটক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি শরীয়তপুর
প্রকাশিত: ০৭:৩৫ পিএম, ০৮ ফেব্রুয়ারি ২০২৬

শরীয়তপুরের জাজিরা থেকে আটটি হাত বোমা, দেশীয় অস্ত্র ও বিপুল পরিমাণে বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে যৌথবাহিনী। এসময় ফিরোজ খাঁ নামে একজন বোমা তৈরির কারিগরসহ তিনজনকে আটক করা হয়েছে।

রোববার (৮ ফেব্রুয়ারি) বিকেলে পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন শরীয়তপুরের পুলিশ সুপার রওনক জাহান।

পুলিশ সুপার জানান, রোববার সকালে শরীয়তপুর সদর উপজেলার জাজিরা থানার কুন্ডের চর ও বাবুরচর এলাকায় অভিযান চালিয়ে ককটেল তৈরির কারিগর হিসেবে পরিচিত ফিরোজ খাঁকে গ্রেফতার করা হয়। এসময় তার বসতঘর থেকে ৮টি ককটেল, ককটেল তৈরির সরঞ্জাম, দেশীয় অস্ত্র, নগদ অর্থ, মোটরসাইকেলসহ বিপুল পরিমাণ আলামত উদ্ধার করা হয়।

গ্রেফতার ফিরোজ খাঁ দীর্ঘদিন ধরে জেলার বিভিন্ন এলাকায় ককটেল ও বিস্ফোরক দ্রব্য তৈরি ও সরবরাহের সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে জাজিরা থানায় একাধিক মামলা রয়েছে।

এ ব্যাপারে জেলার পুলিশ সুপার রওনক জাহান বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক অভিযান চালানো হচ্ছে। অভিযানে একজন বোমা তৈরির কারিগরসহ তিনজনকে আটক করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত রাখা হবে।

বিধান মজুমদার অনি/এমএন/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।