বরিশালের সব আসনেই এগিয়ে বিএনপি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি
প্রকাশিত: ১০:৩০ পিএম, ১২ ফেব্রুয়ারি ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশালের ৬টি সংসদীয় আসনেই বিএনপির প্রার্থীরা এগিয়ে রয়েছেন। সন্ধ্যার পর থেকেই বেসরকারিভাবে পাওয়া ফলাফল থেকে এ তথ্য জানা গেছে।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে বিরতিহীন ভাবে বিকেল সাড়ে চারটা পর্যন্ত জেলার ৮৩৩টি ভোট কেন্দ্রে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করে।

এতে বরিশাল-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী জহির উদ্দিন স্বপন, বরিশাল-২ আসনে এস সরফুদ্দিন আহম্মেদ সান্টু, বরিশাল-৩ আসনে জয়নুল আবেদিন, বরিশাল-৪ আসনে রাজিব আহসান, বরিশাল-৫ আসনে মজিবর রহমান সরোয়ার ও বরিশাল-৬ আসনে আবুল হোসেন বিপুল ভোটে এগিয়ে রয়েছেন।

এইচআরএস/এমএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।