চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় যুবক নিহত
কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়ার বানিয়ারছড়া এলাকায় যাত্রীবাহী মাহিন্দ্রর ধাক্কায় এক যুবক নিহত হয়েছেন। শনিবার বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আবু তাহের (১৮) চকরিয়ার সুরাজপুর মানিকপুর ইউনিয়নের মানিকপুর গ্রামের আনোয়ার আহমদের ছেলে।
প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, একটি দ্রুতগতির মাহিন্দ্রা রাস্তার পাশে দাঁড়ানো তাহেরকে ধাক্কা দেয়। এতে তিনি ঘটনাস্থলে প্রাণ হারান। খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় হাইওয়ে পুলিশ তার মরদেহ উদ্ধার করে। প্রশাসনিক কাজ সম্পন্ন করে তার মরদেহ স্বজনদের কাছে তুলে দেয়া হয়েছে।
সুরাজপুর-মানিকপুর ইউপি চেয়ারম্যান আজিম বাবুল বিষয়টি নিশ্চিত করেছেন।
সায়ীদ আলমগীর/এআরএ/এমএস