টেকনাফে ৪০ হাজার পিস ইয়াবা জব্দ
কক্সবাজারের টেকনাফের হ্নীলা দক্ষিণ ফুলের ডেইল এলাকা থেকে ১ কোটি ২০ লাখ টাকা মূল্যের ৪০ হাজার পিস ইয়াবা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার ভোরে এসব ইয়াবা জব্দ করা হয়।
২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্থ হ্নীলা বিওপির কোম্পানি কমান্ডার নজরুল ইসলামের নেতৃত্বে বিজিবির বিশেষ টহল দল গোপন সংবাদের ভিত্তিতে হ্নীলা দক্ষিণ ফুলের ডেইল এলাকায় অভিযানে চালানো হয়। বিজিবির উপস্থিতি টের পেয়ে ইয়াবা পাচারকারীরা পালিয়ে গেলেও পরিত্যক্ত অবস্থায় ৪০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।
উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ১ কোটি ২০ লাখ টাকা। ইয়াবা বিজিবি ব্যাটালিয়ন সদরে জমা রাখা হবে এবং পরবর্তীতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে সংশ্লিষ্টদের উপস্থিতিতে ধ্বংস করা হবে বলে জানিয়েছেন ২ ব্যাটালিয়নের কমান্ডার লে. কর্নেল আবুজার আল জাহিদ।
সায়ীদ আলমগীর/এআরএ/এমএস