ভিক্ষুকে কোপানোর দায়ে ভিক্ষু আটক


প্রকাশিত: ০৬:০৫ এএম, ১৪ জুলাই ২০১৬

কক্সবাজার শহরে বৌদ্ধ ভিক্ষু অপেন দিতার অং রাখাইনের ওপর হামলার ঘটনায় অভিযুক্ত অপর এক বৌদ্ধ ভিক্ষু মংয়াইন অং রাখাইনকে (৪৫) আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার সকাল ৮টায় বান্দরবানের লামার রুপসী পাড়া থেকে তাকে আটক করা হয়। আটক মংয়াইন অং রাখাইন কক্সবাজার শহরের ক্যাং পাড়ার আলামং রাখাইনের ছেলে।

কক্সবাজার সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম হোসেন জানান, কক্সবাজার শহরের অগ্গমেধা (উমা তারাং) ক্যাং`র বৌদ্ধ ভিক্ষুর উপর হামলা চালিয়ে পালিয়ে যান মংয়াইন। পরে গোপন সংবাদের ভিত্তিতে লামা উপজেলার রুপসী পাড়া থেকে তাকে আটকের পর সকালে কক্সবাজার সদর থানায় আনা হয়।

সূত্র জানায়, বুধবার সকালে কক্সবাজার শহরের অগ্গমেধা ক্যাং এর বৌদ্ধ ভিক্ষু অপেন দিতা অং রাখাইন(৭৭) এর উপর হামলা করেন মংয়াইন। আহত অপেন দিতা অং হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

কক্সবাজার সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) বখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, হামলার কারণ এখনো স্পষ্ট হয়নি। কি কারণে অপেন ভিক্ষুকে কোপানো হয়েছে তা জানতে আটক মংয়াইন অংকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

সায়ীদ আলমগীর/এফএ/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।