টেকনাফে ইয়াবা ব্যবসায়ী ইউপি সদস্য আটক


প্রকাশিত: ১০:০৩ এএম, ১৮ জুলাই ২০১৬

মাদক ব্যবসায়ী হিসেবে তালিকাভুক্ত ও গ্রেফতারি পরোয়ানা থাকায় কক্সবাজারের টেকনাফের হ্নীলার ইউপি সদস্য জামাল হোসাইনকে আটক করেছে পুলিশ। তিনি হ্নীলা ইউনিয়নের রঙ্গিখালী এলাকার মৃত হায়দার আলীর ছেলে ও ৭নং ওয়ার্ডের সদস্য।   

সোমবার ভোরে রঙ্গিখালীর নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।

টেকনাফ মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মজিদ বিষয়টি নিশ্চিত করে জানান, জামাল একজন তালিকাভুক্ত ইয়াবা ব্যবসায়ী। তার বিরুদ্ধে থানায় মাদক আইনে দুটি মামলার গ্রেফতারি পরোয়ানা রয়েছে। এর ভিত্তিতে তাকে আটক করে কক্সবাজার আদালতে প্রেরণ করা হয়েছে।

সায়ীদ আলমগীর/এআরএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।