বিপিএড পরীক্ষার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ


প্রকাশিত: ০৭:১৪ এএম, ২০ জুলাই ২০১৬

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন শারীরিক শিক্ষা কলেজের ব্যাচেলর অব ফিজিক্যাল এডুকেশন বিপিএড ২০১৪-১৫ শিক্ষাবর্ষের পরীক্ষার রুটিনের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা।

বুধবার সকালে জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে সারাদেশ থেকে আগত কয়েক’শ বিপিএড শিক্ষার্থী এ মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করে।

শিক্ষার্থীরা জানান, বাংলাদেশের ৩০টি বেসরকারি এবং ৬টি সরকারি বিশ্ববিদ্যলয়ের বিপিএড কোর্স সম্পন্ন হয়েছে। ১১ মাস আগে তাদের ফরম পূরণ হয়েছে। তারপরও ২০১৪-১৫ শিক্ষাবর্ষের বিপিএড পরীক্ষার রুটিন ঘোষণা করা হয়নি। এ অবস্থায় সরকারি ও বেসরকারি বিপিএড শিক্ষার্থীরা দিশেহারা।

আর রুটিন না দেয়ার ফলে আমাদের পরীক্ষার নেয়া হচ্ছে না। এই অবস্থা চলতে থাকলে প্রত্যেকের সরকারি চাকরির বয়স শেষ হয়ে যাবে। তাছাড়া যারা গরীব পরিবারের সন্তান তারা লেখাপড়া শেষ করে একটা প্রাইভেট চাকরি নিয়ে পরিবারের হাল ধরবে সে ব্যবস্থাও হচ্ছে না।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন- অরুপ কুমার বৈদ্য, আহসান হাবিব, সাইফুল্লাহ সাইফ, মিজানুর রহমান, হায়াৎ আলী, জাহেদ হোসেন, আবু মালেক প্রমুখ।

পরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বিপিএড শিক্ষার্থীদের মধ্যে ১০ সদস্যের একটি প্রতিনিধি দল কন্ট্রোলারের অফিসে গিয়ে কথা বলেন।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের সহ-রেজিস্ট্রার শাহ আলম ঢালী বিক্ষোভকারী শিক্ষার্থীদের জানান, আগামী এক সপ্তাহের মধ্যে পরীক্ষার রুটিন এবং এক মাসের মধ্যে পরীক্ষার নেয়া হবে।
                    
আমিনুল ইসলাম/এসএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।