গাজীপুরে পোশাক কারখানায় আগুন


প্রকাশিত: ০৩:৩৩ এএম, ২৮ জুলাই ২০১৬

গাজীপুরে একটি পোশাক তৈরি কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার রাত দেড়টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে কারখানার প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে কারখানা কর্তৃপক্ষ দাবি করেছে।

শ্রীপুর ফায়ার সার্ভিসের পরিদর্শক মো. জিহাদ মিয়া জানান, গাজীপুর সিটি কর্পোরেশনের বাংলাবাজার এলাকায় জেএম ফেব্রিক্স নামের একটি তৈরি পোশাক কারখানার ফিনিশিং সেকশনে আগুন লাগে। খবর পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিসের ২টি এবং জয়দেবপুর ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

কারখানার প্রশাসনিক কর্মকর্তা মো. ইউনুস আলী জানান, কারখানার ফিনিসিং সেকশনে তৈরি করা টিশার্ট, আন্ডারওয়্যারসহ বিভিন্ন মালামাল রফতানির জন্য প্রস্তুত ছিল। আগুনে পোশাক, মেশিনপত্রসহ বিভিন্ন মালামাল পুড়ে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ফায়ার সার্ভিস কর্মীরা ধারণা করছেন।
                    
আমিনুল ইসলাম/এসএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।