বেনাপোলে ১৮ বাংলাদেশি নারী-পুরুষ আটক


প্রকাশিত: ০৯:০০ এএম, ০৪ আগস্ট ২০১৬

যশোরের বেনাপোল সীমান্তের অবৈধ পথে ভারত থেকে ফেরার সময় শিশুসহ ১৮ বাংলাদেশি নারী-পুরুষকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। তবে এ সময় কোনো পাচারকারীকে আটক করতে পারেনি বিজিবি।

বৃহস্পতিবার ভোর ৪টার দিকে বেনাপোলের সীমান্তবর্তী সাদিপুর মাঠ থেকে তাদের আটক করা হয়।

আটকদের মধ্যে চার নারী, দুই শিশু ও ১২ পুরুষ রয়েছে। এদের বাড়ি বাগেরহাট, নড়াইল ও সাতক্ষীরা জেলার বিভিন্ন অঞ্চলে। ভালো কাজের সন্ধানে প্রায় এক বছর আগে এরা দালালের মাধ্যমে অবৈধ পথে ভারতে গিয়েছিল বলে জানা গেছে।

যশোর ২৬ বিজিবি ব্যাটালিয়নের বেনাপোল চেকপোস্ট আইসিপি ক্যাম্পের নায়েক সুবেদার নজরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটকদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে মামলা দিয়ে দুপুরে বেনাপোল পোর্ট থানা পুলিশে সোপর্দ করা হয়েছে।

জামাল হোসেন/এসএস/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।