না.গঞ্জের টোকিও প্লাজায় আগুন


প্রকাশিত: ০১:১০ পিএম, ১০ আগস্ট ২০১৬

নারায়ণগঞ্জ শহরের ডিআইটি বাণিজ্যিক এলাকায় টোকিও প্লাজা-২ নামের একটি বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ওই ভবনে বহু লোক আটকা পড়েছে বলে জানা গেছে।

বুধবার বিকেল পৌনে ৬টায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কাজ করছে।
 
নারায়ণগঞ্জের মণ্ডলপাড়া ফায়ার সার্ভিস ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শহরের ডিআইটি বঙ্গবন্ধু সড়কে অবস্থিত ১৬ তলা ভবনের পঞ্চম তলার একটি ফ্লোরে হঠাৎ আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যে তা চারদিকে ছড়িয়ে পড়ে। ভবন থেকে দ্রুত নিচে নেমে যায় লোকজন। এছাড়া ওই ভবনের ছাদে অনেক লোক আটকা পড়েছে।

খবর পেয়ে নারায়ণগঞ্জের মণ্ডলপাড়া ও হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে। তবে ভবনে প্রবেশের রাস্তাটি সংকীর্ণ হওয়ায় দমকল বাহিনীকে বেগ পেতে হচ্ছে। প্রাথমিকভাবে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির বিষয়ে কিছু জানা যায়নি।
 
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক দিন মনি শর্মা জানান, আগুন নিয়ন্ত্রণে চারটি ইউনিট কাজ করছে।
 
শাহাদাত হোসেন/এআরএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।