গাজীপুরে সড়ক দুর্ঘটনায় নারীসহ নিহত ৩


প্রকাশিত: ১১:০৫ এএম, ১২ আগস্ট ২০১৬

গাজীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নারীসহ তিনজন নিহত হয়েছেন। শুক্রবার জেলার পৃথকস্থানে এ সড়ক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, গাজীপুর সদর উপজেলার নিয়ামতপুর এলাকার কাশেম মিয়ার মেয়ে কামরুননাহার পুষ্প (২২), কালিয়াকৈর উপজেলার আশাপুর এলাকার মারফত আলীর ছেলে আবদুল আজিজ (৫০) ও রিকশাচালক রানা (৩২)।

সালনা (কোনাবাড়ি) হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দাউদ খান জানান, শুক্রবার সকালে পুষ্প আক্তার মোটরসাইকেল যোগে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা পল্লীবিদ্যুৎ এলাকায় পৌঁছালে ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে পুষ্প আক্তার ঘটনাস্থলেই মারা যান। এছাড়া একই উপজেলার খাড়াজোড়া এলাকায় ফায়ার সার্ভিস স্টেশনের সামনে বাস থেকে নামার সময় অন্য একটি বাসের চাপায় মারা যান আবদুল আজিজ।

অন্যদিকে, গাজীপুর সিটি কর্পোরেশনের নাওজোড় এলাকায় ট্রাকচাপায় রিকশাচালক রানা মারা গেছেন। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ তিনটি উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

আমিনুল ইসলাম/এআরএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।