সিদ্ধিরগঞ্জে সড়ক দুর্ঘটনায় রিকশাচালক নিহত


প্রকাশিত: ০৩:২৮ পিএম, ১৪ আগস্ট ২০১৬
প্রতীকী ছবি

সিদ্ধিরগঞ্জে সড়ক দূর্ঘটনায় অজ্ঞাত (৩০) নামে এক রিকশাচালক নিহত হয়েছেন।

রোববার বিকাল ৫টায় ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের শিমরাইল সাজেদা হাসপাতাল এলাকায় সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়।

সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ওমর ফারুক জানান, গাজীপুর থেকে একটি ট্যাংকলরিটি সিদ্ধিরগঞ্জের পদ্মা তেল ডিপোতে যাচ্ছিল। শিমরাইল মোড় সাজেদা হাসপাতাল এলাকায় ব্যাটারিচালিত একটি রিকশাকে ধাক্কা দিলে অজ্ঞাতনামা এক চালক গুরুতর আহত হয়।

পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ট্যাংকলরিসহ চালক মোহাম্মদ আলীকে আটক করেছে বলেও জানান এসআই ওমর ফারুক।

হোসেন চিশতী সিপলু/এএম/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।