না.গঞ্জে দেশীয় অস্ত্রসহ আটক ২


প্রকাশিত: ০৯:৩৭ এএম, ১৬ আগস্ট ২০১৬

নারায়ণগঞ্জ সদর উপজেলার আলীরটেকে অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র ও বিপুল পরিমাণ মাদকসহ দুইজনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-১১) সদস্যরা । এ সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র ও বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয়।

মঙ্গলবার দুপুরে উপজেলার আলীরটেক উল্টরপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, মো. স্বপন হোসেন (৩৫) উপজেলার আলীটেক উত্তরপাড়া এলাকার নজরুল ইসলামের ছেলে ও একই এলাকার মন্নাফ হোসেন ওরফে মান্নাফের ছেলে মো. আক্তার হোসেন (৩৫)।

র‌্যাবের-১১ এএসপি শাহ শিবলী সাদিক জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার আলীটেক উত্তরপাড় এলাকায় অভিযান চালিয়ে মো. স্বপন হোসেন ও মো. আক্তার হোসেনকে আটক করা হয় ।

এ সময় তাদের কাছ থেকে চার কেজি গাঁজা, ৪৮৫ পিস ইয়াবা, একটি রামদা, সাতটি চাকু , একটি চাইনিজ কুড়াল, একটি চাপাতি, চারটি মোবাইল ও মাদক বিক্রির দুই হাজার ৫৪২ টাকা উদ্ধার করা হয়েছে ।

শাহাদাত হোসেন/এএম/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।