রূপগঞ্জে বজ্রাঘাতে কৃষকের মৃত্যু


প্রকাশিত: ০৩:২৮ পিএম, ১৬ আগস্ট ২০১৬
প্রতীকী ছবি

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তালাশকুট এলাকায় বজ্রাঘাতে ইউসুফ বেপারী(৫৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে। মৃত ইউসুফ বেপারী ওই এলাকার মৃত নেয়াজ আলী বেপারীর ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ইউসুফ বেপারী মঙ্গলবার সকালে নৌকা নিয়ে বিলে মাছ ধরতে যায়। সন্ধ্যায় বাড়িতে ফেরার পথে প্রচণ্ড বেগে ঝড়-বৃষ্টি শুরু হয়। এ সময় বজ্রাঘাতে ইউসুফ বেপারীর শরীরের বিভিন্ন স্থান ঝলসে গিয়ে নৌকা থেকে পানিতে পড়ে যায়।

সন্ধ্যার পর্যন্ত বাড়ি না ফেরায় পরিবারের লোকজন তাকে খুঁজতে বের হয়। পরে ভাসমান নৌকা দেখে তাকে পানি থেকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা ইউসুফ বেপারীকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে রূপগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থল পুলিশ পাঠানো হয়েছে।

মীর আব্দুল আলীম/এএম/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।