সিদ্ধিরগঞ্জ আন্তঃজেলা ডাকাত দলের সদস্য গ্রেফতার


প্রকাশিত: ০৩:৪৬ পিএম, ২১ আগস্ট ২০১৬

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে মানিক মিয়া (৪৮) নামে আন্তঃজেলা ডাকাত দলের এক সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-১১) সদস্যরা।

রোববার দুপুরে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার মানিক মিয়া নারায়ণগঞ্জের বন্দরের সোনাচড়া এলাকার মৃত নওয়াব আলীর ছেলে।

র‌্যাব-১১ এর অতিরিক্ত পুলিশ সুপার নরেশ চাকমা জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি টিম চিটাগাং রোড এলাকা থেকে ডাকাত সদস্য মানিক মিয়াকে গ্রেফতার করে। সে বন্দর ও ডেমরা থানার ডাকাতি মামলার চার্জশিটভুক্ত আসামি।

তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা রয়েছে। এছাড়া তার বিরুদ্ধে নরসিংদী, সাভার, রূপগঞ্জ, সোনারগাঁ, সিদ্ধিরগঞ্জ থানায় একাধিক মামলা রয়েছে। গ্রেফতারের পর মানিক মিয়াকে বন্দর থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।


হোসেন চিশতী সিপলু/এএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।