গোপালগঞ্জে গুলিবিদ্ধ অবস্থায় মাদক ব্যবসায়ী আটক


প্রকাশিত: ০৯:০৭ এএম, ২২ আগস্ট ২০১৬
প্রতীকী ছবি

গোপালঞ্জের কুখ্যাত মাদক ব্যবসায়ী বাটুল শেখকে গুলিবিদ্ধ অবস্থায় আটক করেছে পুলিশ। সোমবার ভোরে শহরের বেদগ্রাম এলাকা থেকে তাকে আটক করা হয়।

বাটুল শেখ গোপালগঞ্জ বেদগ্রামের ওসমান শেখের ছেলে। দীর্ঘদিন ধরে সে মাদক ব্যবসা করে আসছিল।

গোপালগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা জানান, গোপান সূত্রে খবর পেয়ে পুলিশ মাদক উদ্ধারের জন্য বেদগ্রাম এলাকায় গেলে বাটুল শেখ টের পেয়ে চাইনিজ কুড়াল দিয়ে তাদের উপর আক্রমণ করে। এ সময় পুলিশ আত্মরক্ষার্থে শর্টগান দিয়ে বাটুল শেখের পায়ে গুলি করে। এতে সে আহত হয়।

গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে তাকে চিকিৎসার জন্য তাকে ভর্তি করা হয়েছে। এ অভিযানে পুলিশ তার কাছ থেকে ২০০ পিস ইয়াবা ও একটি চাইনিজ কুড়াল উদ্ধার করেছে।

হুমায়ূন কবীর/এসএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।