গাজীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩


প্রকাশিত: ০৪:১৩ এএম, ১০ সেপ্টেম্বর ২০১৬

গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছে। এতে আহত হয়েছে কমপক্ষে ৯ জন। তাৎক্ষণিক হতাহতদের পরিচয় জানা যায়নি। শনিবার সকালে এ ঘটনা দুটি ঘটে।

শ্রীপুর মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান জানান, সকাল ৭টার দিকে শ্রীপুর উপজেলার রঙ্গিলা(এসসি) বাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বাস পিকআপ সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। আহত হয়েছে আরো ২জন। তাৎক্ষণিক হতাহতদের পরিচয় জানা যায়নি।  

এদিকে গাজীপুর সদর উপজেলার ভবানীপুর(বাঘের বাজার) এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে একটি ট্রাক যাত্রীবাহী লেগুনাকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই লেগুনার ২আরোহী নিহত হয়েছে। আহত হয়েছে কমপক্ষে ৭জন। তবে হতাহতদের পরিচয় জানা যায়নি।

আহতদের বিভিন্ন হাসপাতল ও ক্লিনিকে এবং নিহতদের লাশ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতদের পরিচয়ের সনাক্তের চেষ্টা চলছে।

আমিনুল ইসলাম/এমএমজেড/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।