বিএসএফের ২১ সদস্যের দল বাংলাদেশে


প্রকাশিত: ১০:৫৯ এএম, ১৪ অক্টোবর ২০১৬

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের ২১ সদস্যের এক প্রতিনিধি দল যৌথ বর্ডার কন্ট্রোল ম্যানেজমেন্ট (বিসিএম) প্রশিক্ষণে অংশগ্রহণ নিতে বাংলাদেশে এসেছে। শুক্রবার বেলা ১২টায় বেনাপোল চেকপোস্ট দিয়ে ১০ দিনের সফরে বাংলাদেশে প্রবেশ করেছে দলটি।

ভারতের দিল্লির প্রশিক্ষণ একাডেমির ডেপুটি কমান্ড্যান্ট বুদ্ধ শাসন ধরের নেতৃত্বে ২১  সদস্যের বিএসএফের প্রতিনিধি দলে আরো রয়েছেন বিএসএফের ৭ জন উচ্চ পর্যায়ের কর্মকর্তা, ৯ জন জেসিও এবং ৫ সিপাই।

সীমান্ত বর্ডার কন্ট্রোল ম্যানেজমেন্ট বিষয়ে চট্টগ্রামের বাইতুল ইজ্জ্বত সাতকানিয়া বিজিবি একাডেমিতে বিজিবি ও বিএসএফের মধ্যে ১০ দিনের যৌথ প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে।

এদিকে, বিএসএফ প্রতিনিধি দলটি বেনাপোল চেকপোস্ট নোম্যান্সল্যান্ডে পৌঁছালে যশোর-২৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্নেল আলহাজ্ব জাহাঙ্গীর হোসেন তাদের ফুল দিয়ে অভ্যর্থনা জানানো হয়। পরে দুপুর ১টায় পুলিশ ও বিজিবি সদস্যদের প্রহরায় চট্রগ্রামের উদ্দেশ্যে রওনা দেয়। ২৬ অক্টোবর তারা প্রশিক্ষণ শেষে বেনাপোল দিয়ে ভারতে ফিরে যাওয়া কথা রয়েছে।

২৬-বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আলহাজ্ব জাহাঙ্গীর হোসেন জানান, উভয়ের মধ্যে বর্ডার কন্ট্রোল ম্যানেজমেন্ট প্রশিক্ষণ সীমান্ত পথে চোরাচালান, নারী-শিশু পাচার ও অনুপ্রবেশ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি বন্ধুত্ব সম্পর্ক আর ও জোরদার হবে বলে আশা প্রকাশ করেন তিনি।  

জামাল হোসেন/এআরএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।