বেনাপোলে ৮ লাখ টাকার চা উদ্ধার


প্রকাশিত: ০৫:০৬ এএম, ১৬ অক্টোবর ২০১৬

যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে অবৈধ পথে বাংলাদেশে পাচারের সময় ৩২ বস্তা নিম্নমানের চা পাতা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

রোববার ভোর ৪টার দিকে বেনাপোলের দৌলতপুর সীমান্ত মাঠ থেকে এসব চাপাতা উদ্ধার করা হয়। উদ্ধার করা চা পাতার দাম ৮ লাখ টাকা বলে বিজিবি জানিয়েছেন।

২১ বিজিবি ব্যাটালিয়নের দৌলতপুর বিজিবি ক্যাম্পের সুবেদার জাহাঙ্গীর হোসেন চাপাতা উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, উদ্ধার করা চা পাতা বেনাপোল কাস্টমস গুদামে জমা দেয়া হয়েছে।

জামাল হোসেন/এসএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।