শিক্ষাঙ্গনে শান্তির জন্য হেঁটে ঢাকার পথে টিটো
শিক্ষাঙ্গনে শান্তির জন্য পথে নামলেন যশোরের যুবক আলী আযম টিটো ওরফে ব্রাদার টিটো। সোমবার দুপুরে প্রেসক্লাব যশোর থেকে ‘শান্তির জন্য পায়ে হাটা’ কর্মসূচি নিয়ে ঢাকার উদ্দেশে একক পদযাত্রা শুরু করেছেন তিনি।
‘সন্ত্রাসমুক্ত শিক্ষাঙ্গন চাই’ এই স্লোগানে তিনি একক পদযাত্রা নিয়ে ঢাকায় জাতীয় প্রেসক্লাবে পৌঁছাবেন। পদযাত্রা শুরুর আগে প্রেসক্লাব যশোরে তিনি সংবাদ সম্মেলন করেন।
সংবাদ সম্মেলনে টিটো বলেন, ‘শিক্ষা প্রতিষ্ঠানে সন্তানকে পাঠিয়ে আজ অভিভাবক নিশ্চিত থাকতে পারছেন না। কিন্তু এভাবে একটি সভ্য সমাজ চলতে পারে না। তাই আমাদের কোনো একটি সিদ্ধান্ত নিতেই হবে। এজন্য তিনি শান্তির জন্য পায়ে হাটা কর্মসূচি নিয়েছেন।
এই পদযাত্রা ঢাকায় গিয়ে শেষ হবে। পথিমধ্যে তিনি শিক্ষাঙ্গন সন্ত্রাসমুক্ত করতে করণীয় বিষয়ে বিভিন্ন শ্রেণিপেশার মানুষের মতামত সংগ্রহ করবেন। পরে তা জাতীয় প্রেসক্লাবে উপস্থাপন করবেন। সর্বশেষ মতামতগুলো ‘গণদাবি’ হিসেবে তিনি প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করবেন বলে উল্লেখ করেন।
মিলন রহমান/এসএস/আরআইপি