ভারতে পাচারকালে ৬৬৯টি ছাগলের চামড়া জব্দ


প্রকাশিত: ১০:৪৮ এএম, ১৭ অক্টোবর ২০১৬

বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় ৬৬৯টি ছাগলের চামড়া আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। তবে কাউকে আটক করতে পারেনি তারা।

যশোর-২৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল জাহাঙ্গীর হোসেন জানান, সোমবার দুপুরে বেনাপোল সীমান্ত দিয়ে একটি চামড়ার চালান ভারতে পাচার করা হচ্ছে জানতে পারে বিজিবি।

এরপর বেনাপোল বিজিবি ক্যাম্পের সদস্যরা দূর্গাপুর গ্রামে অভিযান চালায়। এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে একটি গলির মধ্যে ১০ বস্তা ছাগলের চামড়া ফেলে পালিয়ে যায় পাচারকারীরা। বিজিবি সদস্যরা পরিত্যক্ত অবস্থায় ১০ বস্তায় থাকা ৬৬৯টি চামড়া জব্দ করে। জব্দকৃত চামড়ার চালানটি পোর্ট থানায় জমা দেয়া হবে

জামাল হোসেন/এআরএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।