বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত হয়ে নেতৃত্ব দিতে হবে


প্রকাশিত: ০১:৪৪ পিএম, ২৫ অক্টোবর ২০১৬

মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেছেন, বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত হয়ে ছাত্রলীগের নেতৃত্ব দিতে হবে।

মঙ্গলবার দুপুরে কালীগঞ্জ সরকারি শ্রমিক বিশ্ববিদ্যালয় কলেজ শাখার সভাপতি ও উপজেলা ছাত্রলীগের সদ্য সাবেক সভাপতি আমির হামজা স্মরণে ওই বিশ্ববিদ্যালয় কলেজ আয়োজিত বিশ্ববিদ্যালয় মাঠে স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।

মেহের আফরোজ চুমকি বলেন, প্রয়াত ছাত্রলীগ নেতা আমির হামজা ছিলেন বঙ্গবন্ধুর একজন আদর্শের সৈনিক। যারা ছাত্রলীগের নেতৃত্ব দেবে তাদের আমির হামজার রাজনৈতিক দিকগুলো অনুসরণ করতে হবে।

প্রতিমন্ত্রী আরো বলেন, দ্রুত পল্লী বিদ্যুৎ অফিস থেকে ভাদার্ত্তী পুরাতন সাব-রেজিস্ট্রি অফিস সড়কটি আমির হামজার নামফলক উন্মোচন করা হবে।

কালীগঞ্জ সরকারি শ্রমিক বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ মো. ফেরদৌস মিয়ার সভাপতিত্বে ও কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. সাদ্দাম হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন দর্শন বিভাগের প্রধান পরিতোষ চন্দ্র গোপ, অর্থনীতি বিভাগের প্রধান এমএম জেযায়ের চৌধূরী, জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আশরাফী মেহেদী হাসান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল গণি ভূঁইয়া, সহ-সভাপতি মো. কামাল উদ্দিন দেওয়ান, যুগ্ম সম্পাদক এবিএম তারিকুল ইসলাম প্রমুখ।

এর আগে সকালে কলেজ শাখা ছাত্রলীগ নেতাদের নেতৃত্বে মরহুম ছাত্রলীগ নেতা আমির হামজা স্মরণে একটি মৌন মিছিল কলেজ থেকে বের হয়ে উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে।  

আব্দুর রহমান আরমান/এএম/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।