প্রধানমন্ত্রীর ছবি বিকৃতির অভিযোগে বান্দরবানে যুবক আটক


প্রকাশিত: ০৩:৩০ এএম, ২৮ অক্টোবর ২০১৬

বান্দরবানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ছবি বিকৃত করে ফেসবুকে আপলোড করার অভিযোগে মো. হাকিম নামে (২৭) এক যুবককে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার শহরের ক্যাচিংঘাটা এলাকা থেকে তাকে আটক করা হয়। হাকিম ছাইঙ্গ্যা দানেশ পাড়ার মো. রফিকের ছেলে। তিনি জেলার ক্যাচিংঘাটা এলাকায় মোবাইল রিচার্জের ব্যবসায়ী বলে জানা গেছে।

স্থানীয়রা জানায়, হাকিম বিভিন্ন সময় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এলাকার স্কুল শিক্ষিকাসহ বিশিষ্ট জনের ছবি আপলোড করে কুরুচিপূর্ণ মন্তব্য করে স্ট্যাটাস দেন। এছাড়াও ফেসবুক আইডি থেকে প্রধানমন্ত্রীকে নিয়ে অশ্লীল ছবি পোস্ট করায় পুলিশ তাকে আটক করে।

বান্দরবান সদর থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) অজয় দাশ জানান, প্রধানমন্ত্রীকে নিয়ে অশ্লীল ছবি পোস্ট করায় হাকিমকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে সাইবার আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সৈকত দাশ/এফএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।