কাশিয়ানীতে দুর্নীতির দায়ে পল্লী বিদ্যুৎ পরিচালককে অপসারণ


প্রকাশিত: ০৭:৫১ এএম, ২৯ অক্টোবর ২০১৬

দুর্নীতির অভিযোগ প্রমাণিত হওয়ায় গোপালগঞ্জের কাশিয়ানীতে পল্লী বিদ্যুৎ সমিতির ৭ নং এলাকার পরিচালক হামিদুল্লাহ আল বাবলুকে পরিচালক পদ থেকে অপসারণ করা হয়েছে।

ঘুষগ্রহণ ও গ্রাহক হয়রানির অভিযোগে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড কর্তৃপক্ষ তাকে পবিস বোর্ড থেকে অপসারণ করেছে।

বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের নির্বাহী পরিচালক (অতিরিক্ত) মো. ইমদাদুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য নিশ্চিত করা হয়।

এতে বলা হয়, বিদ্যুৎ সংযোগ দেয়া ও ট্রান্সফারমার পরিবর্তনের নামে গ্রাহকদের কাছ থেকে ঘুষগ্রহণ করেন পরিচালক বাবলু।
গত ৩১ আগস্ট  বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (বাপবিবো) গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনে তার বিরুদ্ধে উঠা অভিযোগ প্রমাণিত হয়।

এছাড়া ওই পরিচালকের সমিতি স্বার্থ পরিপন্থী কর্মকাণ্ড, গ্রাহক হয়রানি, সমিতির ভাবমূর্তি ক্ষুন্ন করেছেন বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।  

গত ৯ অক্টোবর সমিতির কারণ দর্শানো নোটিশের পরিপ্রেক্ষিতে তিনি যে জবাব দিয়েছেন তা (বাপবিবো) কর্তৃপক্ষের কাছে গ্রহণযোগ্য বলে মনে হয়নি। ফলে সমিতির বিধি অনুযায়ী তাকে গোপালগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি বোর্ডের ৭ নং এলাকার পরিচালক পদ থেকে অপসারণ করা হয়।

এস এম হুমায়ূন কবীর/এএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।