যশোরে স্কুলছাত্রীকে হত্যাকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন


প্রকাশিত: ১২:৫৫ পিএম, ১৫ ফেব্রুয়ারি ২০১৫

যশোর সদর উপজেলার বসুন্দিয়া জগন্নাথপুর গ্রামে পঞ্চম শ্রেণির ছাত্রী সুরাইয়া ধর্ষণ ও হত্যায় জড়িতদের আটকের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। রোববার দুপুর ১২টায় যশোর-খুলনা মহাসড়কের বসুন্দিয়া বাজার মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বসুন্দিয়া ইউনিয়নের বিভিন্ন স্কুলের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ সর্বস্তরের মানুষ অংশ নেন। মানববন্ধন শেষে বিক্ষোভ প্রর্দশন করেন মানববন্ধনে অংশ নেয়া মানুষগুলো। এসময় রাস্তার পাশে দূরপাল্লার যানবাহন আটকা পড়ে। মানববন্ধন থেকে অবিলম্বে সুরাইয়া ধর্ষণ ও হত্যার সাথে জড়িতদের আটক ও তাদের ফাঁসির দাবি জানানো হয়।

গত ৭ ফেব্রুয়ারি সকালে স্কুলে যাবার পথে ধর্ষণ ও হত্যার শিকার হয় জগন্নাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী সুরাইয়া।

এমএএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।