গাজীপুরে ৪টি কারখানাকে জরিমানা


প্রকাশিত: ০৩:৫৮ পিএম, ৩১ অক্টোবর ২০১৬

ফায়ার লাইসেন্স ও কারখানায় অগ্নিনির্বাপণ যন্ত্রপাতি না থাকার দায়ে গাজীপুরের ৪টি কারখানাকে লক্ষাধিক টাকা জরিমানা করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভ্রাম্যমাণ আদালত।

সোমবার দুপুর থেকে বিকেল ৫টা পর্যন্ত গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ি, জরুন, এনায়েতপুর এলাকায় এ অভিযান পরিচালিত হয়। ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট নাসরিন পারভীন এ জরিমানা করেন।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. আক্তারুজ্জামান জানান, ফায়ার সার্ভিসের উদ্যোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এ সময় ফায়ার লাইসেন্স, কারখানায় অগ্নিনির্বাপণ যন্ত্রপাতি না থাকায় ফায়ার সার্ভিসের অগ্নিনির্বাপণ প্রতিরোধ আইনে মন্ডল গ্রুপের জরুন এলাকার এসআর নিটিংকে ৫০ হাজার টাকা, এনায়েতপুর এলাকার ইকোনোমিক ফ্যাশনকে ৩০ হাজার টাকা, কোনাবাড়ি এলাকার আরিফ নিট ওয়্যারকে ২৫ হাজার টাকা এবং একই এলাকার রাইট নিট ফ্যাশনকে এক হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।
 
মো. আমিনুল ইসলাম/এএম/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।