যশোরে হিজবুত তাহরীরের সদস্য গ্রেফতার


প্রকাশিত: ০৩:৪৫ পিএম, ১৪ ডিসেম্বর ২০১৬

যশোরে হিজবুত তাহরীরের ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি আতাউর রহমানকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৬)।

বুধবার দুপুরে অভয়নগর উপজেলার নওয়াপাড়া ভাঙ্গাগেট এলাকায় অভিযানে তাকে গ্রেফতার করা হয়। নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরিরের সক্রিয় সদস্য আতাউর রহমান অভয়নগর উপজেলার বনগ্রাম গ্রামের ইয়াকুব আলীর ছেলে। বুধবার রাতে র‌্যাব-৬ যশোর ক্যাম্পের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দুপুর ২টার দিকে র‌্যাব-৬, যশোর ক্যাম্পের এএসপি মো. খোদাদাদ হোসেনের অভয়নগর থানাধীন নওয়াপাড়া ভাঙ্গাগেট এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরিরের সক্রিয় সদস্য আতাউর রহমানকে গ্রেফতার করা হয়।

আতাউর যশোর কোতোয়ালি থানার মামলা নং-১০৪/১৫, তারিখ-২১/০৯/১৫, ধারা-সন্ত্রাস নিরোধ আইন-২০০৯ এর সংশোধনী ২০১৩ এর ৬(১)(ক) (ঈ/৮/৯/১২) ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি।

গ্রেফতার আসামিকে অভয়নগর থানা পুলিশের নিকট পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য হস্তান্তর করা হয়েছে বলেও জানায় র‌্যাব।

মিলন রহমান/এএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।