যশোরে চীনা নাগরিককে হত্যা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি
প্রকাশিত: ০৪:৫৫ এএম, ১৫ ডিসেম্বর ২০১৬

যশোরের উপশহর এলাকায় একটি বাড়িতে এক চীনা নাগরিককে পিটিয়ে হত্যা করা হয়েছে। নিহত চীনা নাগরিক চ্যাং হিং চং (৪৫) ইজিবাইক ব্যবসায়ী।

বুধবার রাতের কোনো এক সময় তাকে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার সকালে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে।

jossore

কোতোয়ালি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেন জাগো নিউজকে জানান, চীনা নাগরিক চ্যাং হিং চং ইজিবাইক ব্যবসায়ী। তিনি চীন থেকে ইজিবাইক বাংলাদেশে আমদানি করে বিক্রি করতেন। উপশহর মহিলা কলেজের পাশে হামিদা ভিলা নামের একটি বাড়ি ভাড়া নিয়ে থাকতেন তিনি। তার সঙ্গে তার কর্মচারী নেত্রকোনা জেলার বাসিন্দা নাজমুল ও তার ভাইপো মুক্তাদির থাকতেন।

বৃহস্পতিবার সকালে নাজমুল ও মুক্তাদির পুলিশকে জানান, চীনা নাগরিক চ্যাং হিং চংকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এ সময় তাদের কথায় সন্দেহ হলে পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ করে। পরে তাদের স্বীকারোক্তি অনুযায়ী হামিদা ভিলা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।jossore
 
ওসি আরও জানান, বুধবার রাতের কোনো এক সময় তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে। ধারণা করা হচ্ছে, অর্থ আত্মসাৎ নিয়ে বিরোধের জের ধরে তাকে হত্যা করা হতে পারে। এ ঘটনায় নাজমুল ও মুক্তাদিরকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে চীনা নাগরিক হত্যার খবর পেয়ে পুলিশ সুপার আনিসুর রহমানসহ প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে যান।

মিলন রহমান/আরএআর/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।