চট্টগ্রামে জামায়াতের আমির আটক
চট্টগ্রাম মহানগর জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমির অধ্যাপক আহসান উল্লাহ চৌধুরীকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। রবিবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে হালিশহরে একটি বাসায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার এস এম তানভীর আরাফাত জানান, তার বিরুদ্ধে নগরীতে নাশকতার ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে।
হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আবু মোহাম্মদ শাহজাহান কবির বলেন, ‘আমরা কেউ জামায়াতের আমিরকে আটক করিনি। এ ব্যপারে কিছু জানিনা।
এসএইচএ/আরআইপি