জাতির পিতার মাজার জিয়ারত করলেন বিএমএ’র নব-নির্বাচিত নেতৃবৃন্দ


প্রকাশিত: ০২:৫০ পিএম, ২৫ ডিসেম্বর ২০১৬

গোপালগঞ্জে জাতির পিতার মাজার জিয়ারত করেছেন বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশনের (বিএমএ) নব-নির্বাচিত কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ।

রোববার বেলা আড়াইটায় বিএমএ-এর সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দীনের নেতৃত্বে তারা টুঙ্গীপাড়ায় জাতির পিতার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে প্রথমে ফুল দিয়ে এ শ্রদ্ধা নিবেদন করেন এবং পরে ফাতেহা পাঠ ও মোনাজাত করেন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বিএমএ’এর নব-নির্বাচিত মহাসচিব ডা. মো. ইহতেশামুল হক চৌধুরী, বর্তমান সভাপতি প্রফেসর মাহামুদ হাসান ও মহাসচিব ডা. ইকবাল হাসান, সাবেক মহাসচিব ডা. কাজী সহিদুল ইসলাম, আওয়ামী লীগের স্বাস্থ্য-বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ভিসি ডা. কামরুল হাসান, এসেনশিয়াল ড্রাগস লি. এর এমডি প্রফেসর ডা. এহসানুল  কবির,  ডা. বিএমএ’এর জেলার সভাপতি ডা. আবিদ হাসান শেখ, সহ-সভাপতি ডা. প্রহল্লাদ বিশ্বাস ও মহাসচিব ডা. শফিকুল আলম চৌধুরী।

শ্রদ্ধা নিবেদন শেষে বঙ্গবন্ধুর সমাধিস্থলে দাঁড়িয়ে বিএমএ সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দীন সকলকে নিয়ে শপথবাক্য পাঠ করেন। তিনি সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর অঙ্গীকার ব্যক্ত করে জনগণের কাছে চিকিৎসাসেবা পৌঁছে দেয়ার দৃঢ় সংকল্প ব্যক্ত করেন।

এস এম হুমায়ূন কবীর/এএম/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।