সোনারগাঁয়ে চলছে বউ মেলা


প্রকাশিত: ০৪:৩৮ এএম, ১৬ এপ্রিল ২০১৫

বুধবার থেকে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার জয়রামপুর গ্রামে শত বছরের পুরোনো বটগাছের নিচে শুরু হয়েছে তিন দিনব্যাপী বউ মেলা।

স্থানীয় হিন্দু ধর্মাবলম্বী লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, ৯০ বছর ধরে সোনারগাঁ পৌরসভার জয়রামপুর গ্রামে শতাব্দীপ্রাচীন বটগাছের নিচে হিন্দু ধর্মাবলম্বী বউঝিরা জড়ো হয়। গৃহবধূরা এ মেলায় অংশ নেয় বলে মেলাকে বউ মেলা নাম দেওয়া হয়েছে।

স্থানীয় বিভিন্ন গ্রাম থেকে হিন্দু ধর্মাবলম্বী নারীরা ঝুড়িতে বিভিন্ন রকমের দেশীয় মৌসুমি ফল, কবুতর ও দেবীর নামে উৎসর্গ করার জন্য পাঁঠা (ছাগল) নিয়ে শতাব্দী প্রাচীন এ বটগাছের নিচে জড়ো হয়ে পূজা-অর্চনা করেন।

মেলা আয়োজক কমিটির সদস্য কিশোর কুমার সরকার জানান, আবহাওয়া ভালো থাকার কারণে এ বছর মেলা জমে উঠেছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু নাছের ভূঁইঞা জানান, বউ মেলায় অংশগ্রহণকারী নারীদের নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনীর বিপুলসংখ্যক সদস্য মোতায়েন রয়েছেন।

এআরএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।