গাইবান্ধায় বিএনপি-জামায়াতের কর্মীসহ গ্রেফতার ১৪
গাইবান্ধায় নাশকতা মামলায় বিএনপি ও জামায়াতের দুই কর্মীসহ ১৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। জেলার বিভিন্ন স্থানে রোববার সন্ধ্যা থেকে সোমবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ কন্ট্রোল রুমের দায়িত্বরত অপারেটর আবদুর রশিদ জানান, জেলার পলাশবাড়ী থানায় নাশকতার মামলায় বিএনপির ১ ও জামায়াতের ১ কর্মীসহ সদর, গোবিন্দগঞ্জ, সাদুল্যাপুর, সুন্দরগঞ্জ, সাঘাটা ও ফুলছড়ি উপজেলার বিভিন্ন এলাকা থেকে চুরি, ছিনতাই, মারপিটসহ অপরাধমূলক মামলায় ১২ জনকে গ্রেফতার করা হয়। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানাতে পারেন নি তিনি।
গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার মোশাররফ হোসেন জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করে জানান, নাশকতা মামলায় দুই জনসহ অন্যান্য মামলার মোট ১৪ জন আসামী বিভিন্ন থানায় গ্রেফতার রয়েছেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে দুপুরের মধ্যে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।
এসএস/পিআর