কালীগঞ্জে ভিজিডিভুক্ত নারীদের প্রশিক্ষণ কর্মশালা


প্রকাশিত: ০৬:২৪ এএম, ০৩ মে ২০১৫

গাজীপুরের কালীগঞ্জে বেসরকারী উন্নয়ন সংস্থা (এনজিও) উজান এর পরিচালনায় ভিজিডিভুক্ত নারীদের বিভিন্ন বিষয়ের উপর প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। রোববার সকাল সাড়ে ১০টায় জামালপুর ইউনিয়ন পরিষদের সভাকক্ষে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

কালীগঞ্জ উপজেলা মহিলাবিষয়ক অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত ভিজিডি কর্মসূচির আওতায় বেসরকারী উন্নয়ন সংস্থা (এনজিও) উজানের সাথে চুক্তি অনুযায়ী উপজেলার সুবিধা বঞ্চিত ১ হাজার ৭২৬ জন ভিজিডিভুক্ত নারীদের নিয়ে এ প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়। এর ধারাবাহিকতায় রোববার সকাল সাড়ে ১০টায় জামালপুর ইউনিয়ন পরিষদের সভাকক্ষে ভিজিডিভুক্ত নারীরা প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। এ প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন করেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. মনিরুজ্জামান ও উপজেলা মহিলা বিষয়ক অফিসার শাহনাজ আক্তার। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এনজিও উজানের সমন্বয়কারী নোয়াব আলী, জামালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. খাইরুল আলমসহ ইউনিয়ন পরিষদ সচিব ও সদস্যগণ।

আব্দুর রহমান আরমান/এসএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।