সাতক্ষীরায় অস্ত্র ও গুলিসহ আটক ৩


প্রকাশিত: ০৮:৩২ এএম, ১৪ মে ২০১৫

সাতক্ষীরা সদর উপজেলার খাজরা থেকে অস্ত্র ও গুলিসহ ৩ সন্ত্রাসীকে আটক করেছে র‌্যাব-৬ যশোর ক্যাম্পের সদস্যরা। বৃহস্পতিবার ভোররাতে তাদের আটক করা হয়।

আটকরা হলেন, সাতক্ষীরার কলারোয়া উপজেলার গাজনা গ্রামের আব্দুস সাত্তারের ছেলে মফিজুল ইসলাম, সাতক্ষীরা সদরের রসুলপুর গ্রামের আবুল কাশেমের ছেলে আব্দুল মুহিত এবং আশাশুনি উপজেলার কল্যাণপুর গ্রামের হোসেন সানার ছেলে সাঈদ হোসেন।

র‌্যাব-৬ যশোর ক্যাম্পের কমান্ডার নিয়াজ মোহাম্মদ ফয়সাল জানান, তারা গোপনে জানতে পারেন সাতক্ষীরা সদর উপজেলার খাজরা ইউনিয়ন পরিষদের সামনে সন্ত্রাসীরা অস্ত্র ও গুলি কেনাবেচা করার জন্য অবস্থান করছে। এরপর র‌্যাবের একটি দল সেখানে অভিযান চালিয়ে ওই ৩ জনকে আটক করে। পরে তাদের দেহ তল্লাশি করে ২টি ওয়ানস্যুটার গান, ১২২ রাউন্ড বিভিন্ন ধরনের গুলি, ৩টি মোবাইল সেট এবং একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। এ ব্যাপারে সাতক্ষীরা আশাশুনি থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

মিলন রহমান/এসএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।