বাঘায় ২০ দিনের জন্য আম পাড়া বন্ধ
রাজশাহীর বাঘায় অপরিপক্ব আম পাড়ায় নিষেধাজ্ঞা আরোপ করেছে উপজেলা প্রশাসন। জেলায় আগামী ২০ দিন আমপাড়া ও বিক্রি নিষিদ্ধ করা হয়েছে।
জানা যায়, অপরিপক্ব আমে ফরমালিন ও ক্ষতিকর কেমিক্যাল মিশিয়ে বাজারজাত ঠেকাতে জেলার চারঘাট ও বাঘা উপজেলায় আগামী ৫ জুন পর্যন্ত আমপাড়া বন্ধ করেছে প্রশাসন। নিষেধাজ্ঞা অমান্যকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে জানিয়ে বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তা বাদল চন্দ্র হালদার।
তিনি জানান, ফরমালিনযুক্ত আম মানবদেহের জন্য অত্যন্ত ক্ষতিকর। এ কারণে এবার মাঠ পর্যায়ে কড়া নজরদারি রাখাসহ স্থানীয় আম ব্যবসায়ীদের মৌখিকভাবে ৫ জুনের আগ পর্যন্ত আমপাড়া ও বাজারে বিক্রি নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। তবে যদি আম পেকে যায় তাহলে তা নামানো যাবে।
এসকেডি/আরএস/পিআর