মহেশখালীতে পাহাড়ধসে নিহত ১


প্রকাশিত: ০৭:২৮ এএম, ০৪ জুলাই ২০১৭

ভারি বর্ষণে কক্সবাজারের মহেশখালীতে পাহাড়ধসে মনোয়ার আলম (৪০) নামে এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে হোয়ানক ইউনিয়নের মোহরাকাটা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মনোয়ার আলম মোহরাকাটা এলাকার নূরুল ইসলামের ছেলে।

হোয়ানক ইউনিয়ন পরিষদের সদস্য নুরুল কবির জানান, মনোয়ার আলম সকালে প্রকৃতির ডাকে পাহাড়ের পাদদেশে গেলে পাহাড়ের কিছু অংশ ভেঙে তার গায়ের উপর পড়ে। এতে ঘটনাস্থলে তিনি মারা যান।

মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল কালাম বলেন, ভারি বর্ষণে মহেশখালীতে পাহাড়ধসে একজন নিহত হয়েছেন। পাহাড়ধসের আশঙ্কায় পাহাড়ের পাদদেশে বসবাসকারীদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেয়ার জন্য মাইকিং করা হচ্ছে।

সায়ীদ  আলমগীর/আরএআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।