টেকনাফে বিদ্যুৎস্পৃষ্টে মাদরাসাছাত্রের মৃত্যু


প্রকাশিত: ০৯:৪৯ এএম, ০৪ জুলাই ২০১৭
প্রতীকী ছবি

কক্সবাজারের টেকনাফের হ্নীলায় নারকেল কুড়াতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক মাদরাসাছাত্রের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল ৭টার দিকে এ ঘটনা ঘটে। বেলা ১২টায় জানাজা শেষে তাকে দাফন করা হয়েছে।

নিহতের নাম জাহেদ হোসেন (১৩)। সে উপজেলার হ্নীলা দক্ষিণ আলীখালী এলাকার লালু মিয়ার ছেলে ও স্থানীয় নূরানী মাদরাসার ছাত্র।

স্থানীয় সূত্র জানায়, সকাল ৭টার দিকে প্রাকৃতিক ডাক সারতে বের হলে বাড়ির ছাদে নারকেল পড়ার আওয়াজ পেয়ে নারকেল কুড়াতে আমগাছ বেয়ে ছাদে ওঠে।

জমে থাকা বৃষ্টির পানিতে পা দিয়ে নারকেল নিতে যাওয়ার সময় সেখানে ছিঁড়ে পড়ে থাকা তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যায় সে।

স্থানীয় ইউপি সদস্য নুরুল হুদা তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, দুপুর ১২টায় জানাজা শেষে স্থানীয় গোরস্থানে তাকে দাফন করা হয়েছে।

সায়ীদ আলমগীর/এএম/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।