টেকনাফে বিদ্যুৎপৃষ্টে শিক্ষকের মৃত্যু


প্রকাশিত: ০১:৩২ পিএম, ০৫ জুলাই ২০১৭
প্রতীকী ছবি

কক্সবাজারের টেকনাফে বিদ্যুৎপৃষ্ট হয়ে এক মাদরাসা শিক্ষকের মৃত্যু ঘটেছে। নিহতের নাম হাফেজ মো. কাসেম (৪২)।

তিনি সাবরাং ইউনিয়নের কচুবনিয়া এলাকার মৃত মুহিব্বুল্যাহর ছেলে ও সাবরাং নয়াপাড়া জামিয়া ফারুকিয়া মাদরাসার সিনিয়র শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।

নিহতের বড় ভাই ছালামত উল্লাহ জানান, মঙ্গলবার রাতে নিজ বাড়িতে বিদ্যুতের মেরামত কাজ করতে গিয়ে তিনি বিদ্যুৎপৃষ্ট হলে সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সায়ীদ আলমগীর/এএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।